Kewa Tamir Uddin Alim Madrasha

EIN No: 109384
Code No: 11368
Established: 1980
EIN No: 123456
Code No: 1234
Established: 21/10/1990
Mobile: 01711269650
Tuesday, 27-10-2026
Today: Service Day
Service Time: 9:30am-4:00pm
Now: Close
Mobile: 01711269650
Tuesday, 27-10-2026
Today: Service Day
Service Time: 9:30am-4:00pm
Now: Close
প্রতিষ্ঠাতা
পরিচিতি আলহাজ্জ মোঃ ইয়াকুব আলী মাস্টার
আলহাজ্জ মোঃ ইয়াকুব আলী মাস্টার

মরহুম হাজী ইয়াকুব আলী ছিলেন মরহুম শেখ তমির উদ্দিন সাহেব এর বড় ছেলে। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন শিক্ষক! শিক্ষক থাকলেও সামাজিকভাবে তিনি ছিলেন অত্যন্ত নম্র ভদ্র এবং প্রভাব প্রতিপত্তির সমৃদ্ধ একজন মানুষ। যে কিনা বিভিন্ন সামাজিক রাজনৈতিক এবং শিক্ষনীয় বিষয়ের সাথে জড়িত ছিলেন। তারই ধারাবাহিকতায় তিনি প্রতিষ্ঠা করেন অত্র মাদ্রাসা, যা কেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসা হিসেবে পরিচিত। আমরা তার বিধি আত্মার মাগফেরাত কামনা করি, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।
>>>
দাতা
পরিচিতি মোঃ কিতাব আলী
মোঃ কিতাব আলী

মরহুম কিতাব আলী ছিলেন মরহুম শেখ তমির উদ্দিন সাহেব এর ছোট ছেলে। সামাজিকভাবে তিনি ছিলেন অত্যন্ত নম্র ভদ্র এবং প্রভাব প্রতিপত্তির সমৃদ্ধ একজন দানবীর মানুষ। বিভিন্ন ধরনের রাজনৈতিক সামাজিক এবং ধর্মীয় বিষয়ের সাথে জড়িত। গরীব-দুঃখী পরিবারের জন্য তিনি ছিলেন এক অভয় আশ্রযম। তিনি অত্র মাদ্রাসার জমিদাতা এবং শুভাকাঙ্ক্ষী ছিলেন আমরা তার জান্নাতের উচ্চ মাকাম কামনা করি
>>>
সভাপতি
বানী আলহাজ্ব এড: আশরাফুল ইসলাম রতন
আলহাজ্ব এড: আশরাফুল ইসলাম রতন

কেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসা একটি অত্যন্ত মৌলিক শিক্ষাপ্রতিষ্ঠান। এটি সমাজের মর্যাদা ও সমৃদ্ধির একটি গাভী অংশ, এবং তার যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। মাদ্রাসার সভাপতি হওয়া আমার জন্য একটি গর্বের বিষয়। আমি চেষ্ঠা করি আমাদের প্রতিষ্ঠানটির প্রগতি ও উন্নতির দিকে এগিয়ে নিতে। আমি আশা করি এই মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের জীবনে একটি ব্যাপক পরিবর্তন এনে দেবে। এটি সবার জন্য সাফল হোক এবং আমরা সবাই এই লক্ষ্যে এগিয়ে যাই। আমাদের মাদ্রাসার ওয়েবসাইট প্রস্তুত হচ্ছে জেনে আমি খুবই আনন্দিত। এর মাধ্যমে প্রতিষ্ঠান পরিচিতি ও সার্বিক কার্যক্রমে গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আমি মনে করি। আশা করি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট কার্যক্রমটি তথ্যবহুল হবে এবং আপডেট থাকবে। ওয়েবসাইট প্রস্তুতকরণের সাথে সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যতে আলোকিত মানুষ হয়ে দেশ ও জনগণের সেবক হিসেবে গড়ে উঠুক এবং তাদের পথ চলা হোক সত্য, সুন্দর, কল্যাণ ও আলোর পথে। সবার জন্য আমার শুভ কামনা।
>>>
অধ্যক্ষ
বাণী মোঃ শফিকুল ইসলাম শামীম
মোঃ শফিকুল ইসলাম শামীম

কেয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসা টি মরহুম শেখ তমির উদ্দিন সাহেবের ছেলেদ্বয় প্রতিষ্ঠাতা জনাব আলহাজ মোঃ ইয়াকুব আলী মাস্টার সাহেব এবং জমিদাতা জনাব কিতাব আলী সাহেব এই দুই ভাইয়ের অক্লান্ত প্রচেষ্টায় এবং এলাকাবাসীর সহযোগিতায় বাংলাদেশের শিল্প উন্নত গাজীপুর জেলার উল্লেখ যোগ্য মাওনার প্রাণ কেন্দ্র মাওনা চৌরাস্তায় ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। শিক্ষার আলো বিচ্ছুরণে অবিরাম সফলতার স্বাক্ষর রেখে চলেছে দ্বীনি এ শিক্ষা প্রতিষ্ঠান। ইসলাম ও সাধারণ শিক্ষার সমন্বয়ে জ্ঞানের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে সর্বত্র। প্রতিষ্ঠান টি ধাপে ধাপে উন্নতি হয়ে বর্তমানে আলিম শ্রেণী পর্যন্ত বর্ধিত হয়েছে। বর্তমানে এই প্রতিষ্ঠানে অধ্যন রত ছাত্র-ছাাতীর সংক্ষা প্রায় ৬০০ জন। প্রতিবছর বোর্ড পরীক্ষায় এবতেদায়ী সমাপনি জেডিসি, দাখিল ও আলিম শ্রেণীতে সন্তুষ জনক ফলাফল লাভ করে আসছে। এ প্রতিষ্ঠান থেকে ছাত্র-ছাত্রীরা নৈতিক শিক্ষার পাশাপাশি বর্ত মান তথ্যপ্রযোক্তি সহ জ্ঞান অর্জন করে উচ্চশিক্ষার ধাপে উন্নিত হচ্ছে। বর্তমান সরকারের নতুন কারিকোলামের ভিত্তিকে স্মার্ট বাংলাদেশ গঠনে লক্ষে শিক্ষা অর্জনে নিয়োজিত আছে। আমি অত্র প্রতিষ্ঠানের সার্ভিক উন্নয়নে নিজেকে আত্ব নিয়োগে সকলের সার্বি ক সহযোগিতা কামনা করছি
>>>

দেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসা: একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান

আমাদের দেশ বাংলাদেশ একটি সমৃদ্ধ ধর্মীয় এবং সাংস্কৃতিক প্রজাতির জন্মভূমি, যেখানে বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতির মানুষ একসাথে বসবাস করে থাকেন। এই সম্প্রদায়গুলির মধ্যে ইসলাম একটি প্রধান ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত। ইসলামের প্রচার এবং ধর্মীয় শিক্ষা সংক্রান্ত একাধিক প্রতিষ্ঠান বাংলাদেশে রয়েছে, যেগুলির মধ্যে 'দেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসা' একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।

মাদ্রাসা শব্দের অর্থ এবং ইতিহাস:

মাদ্রাসা শব্দটি আরবি ভাষার 'মাদরিস' থেকে এসেছে, যা ধর্মীয় শিক্ষার জন্য একটি প্রতিষ্ঠান নির্দেশ করে। এই প্রতিষ্ঠানগুলি ইসলামের ধর্মীয় শিক্ষার জন্য স্থাপনা হয়েছে এবং মুসলিম শিক্ষার্থীদের কুরআন শরীফের পাঠ, ইসলামিক সাহিত্য, আল-হাদিস, ইসলামিক ফিকহ, এবং অন্যান্য ধর্মীয় বিষয়ে শিক্ষা দেয়।

দেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসা:

বাংলাদেশের 'দেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসা' এমন একটি প্রতিষ্ঠান যেখানে ইসলামিক ধর্মের শিক্ষা ও সাধারণ শিক্ষার সমন্বয়ে জ্ঞানের শ্রেষ্ঠ মারকাজ হিসেবে পরিচিতি লাভ করেছে । এই মাদ্রাসা বাংলাদেশের সুন্দরবন এলাকায় অবস্থিত এবং এটি একটি প্রকৃতপক্ষে প্রাচীন এবং ঐতিহাসিক স্থান।

শিক্ষার কার্যক্রম:

দেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসা ইসলামিক ধর্মের সঠিক জ্ঞান এবং ধর্মীয় সংস্কৃতির ও সাধারণ শিক্ষার সমন্বয়ে গঠিত । এই মাদ্রাসা প্রধানভাবে কুরআন শরীফ, হাদিস, এবং ইসলামিক ফিকহের শিক্ষা দেয় এবং শিক্ষার্থীদের ইসলামিক শিক্ষা এবং সংস্কৃতির মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে দেওয়া হয় এবং উচ্চ শিক্ষার জন্য প্রস্তুত করে দেওয়া হয়।

Teachers

12

Male Teachers

10

Female Teachers

2

Students

563

Boy Students

305

Girl Students

258

       Notice       
       Contact Us       
       Address       
CopyRight@ Kewa Tomir Uddin Alim Madrasha, 2026
Developed by@ eSource IT Ltd